tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ ও ২৮ মে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) বন্ধ থাকবে। তবে ২৭ মে সীমিত আকারে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু রাখা হবে।

রোববার (২৪ মে) আইভেকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির কারণে এ দুই দিন নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ সব ধরনের নিয়মিত ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

আইভেক আরও জানায়, সব কেন্দ্রের নিয়মিত কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

ভারতীয় ভিসার আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।