tanaka

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ৭ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে ইসলামী ব্যাংককে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিকভাবে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান খুরশীদ আলম। তবে একই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে তিনিও পদত্যাগ করেন।

এরপর তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এর আগে সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর ২০২৫ সালের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।