tanaka
প্রচ্ছদজাতীয়চীনের কয়লাখনিতে বিস্ফোরণ: হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চীনের কয়লাখনিতে বিস্ফোরণ: হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চীনের শানঝি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং চীনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী আহত ও নিখোঁজদের উদ্ধারে নিয়োজিত উদ্ধারকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আহত ও নিখোঁজদের সন্ধানে যারা নিরলসভাবে কাজ করছেন, সেই উদ্ধারকর্মীদের জন্য আমাদের প্রার্থনা রইল। বাংলাদেশ এই কঠিন সময়ে চীনের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার তদন্তে চলমান উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও মানসিক শক্তি ফিরে পান, সে কামনাও করেন প্রধানমন্ত্রী।