tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদঅন্যান্য১৬ বছর বয়সেই মিলবে এনআইডি

১৬ বছর বয়সেই মিলবে এনআইডি

১৬ বছর বয়স পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে— জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম তথ্য সংরক্ষণ করতে পারব এবং তারা এনআইডি পাবেন।”

এছাড়া তিনি জানান, ১৮ বছর পূর্ণ হলে নিবন্ধিত নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

ইসি সচিব আরও বলেন, “অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের এনআইডির প্রয়োজন হয়। বিদেশে পড়াশোনা, ব্যাংক হিসাব খোলা, চিকিৎসার জন্য বিদেশ যাত্রা— এসব ক্ষেত্রে এনআইডি অপরিহার্য হয়ে দাঁড়ায়। এনআইডি না থাকায় শিক্ষার্থীদের নানা অসুবিধা হচ্ছিল। এজন্যই ১৬ বছর বয়স থেকেই এনআইডি দেওয়া হচ্ছে।”

তিনি জানান, ১৬ বছর বয়স পূর্ণ হওয়া মাত্রই যেকোনো নাগরিক ইসিতে নিবন্ধনের আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি।