tanaka
প্রচ্ছদজাতীয়বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

প্রধান নির্দেশনা সমূহ:
১. যেসব প্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা বর্তমানে কার্যকর রয়েছে, সেসব প্রতিষ্ঠানে অবশ্যই ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
২. যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি হয়নি, সেগুলোতে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
৩. সব অ্যাডহক কমিটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
৪. নির্ধারিত সময়ে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।