tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্টাস্টির সাথে সৌজন্যে সাক্ষাত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্টাস্টির সাথে সৌজন্যে সাক্ষাত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নির্বাচিত ট্রাস্টি সন্তোষ দাস গুপ্ত এর সাথে সৌজন্যে সাক্ষাত করেন নারায়ণগঞ্জ জেলার রূপগন্জ উপজেলার তারাব পৌর দুর্গা মন্দির কমিটি। এ সময় সন্তোষ দাস গুপ্তকে ফুলেল শুভেচ্ছা জানান তারাব পৌর দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি রুহি দাস বিশ্বাস, সম্পাদক বিপ্লব চন্দ্র বিশ্বাস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ দ্বীপ সরকার,বিন দা ও জয়সহ মন্দির কমিটির সদস্য বৃন্দ। উক্ত সভায় মন্দির কমিটির সভাপতি রুহি দাস বিশ্বাস বলেন ২০২৪ সালের নভেম্বর মাসে সন্তোষ দাস ট্রাস্টি নির্বাচিত হওয়ার পর থেকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের খোঁজ খবর নিচ্ছেন। কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষদের অসুবিধা হলে তা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। মন্দির কমিটির পক্ষ থেকে সম্পাদক বিপ্লব চন্দ্র বিশ্বাস মন্দিরটি পরিদর্শনের জন্য ট্রাস্টি মহোদয়ের হাতে একটি লিখিত আবেদন পত্র দাখিল করেন। উক্ত পত্রটি গ্রহণ করে সন্তোষ দাস গুপ্ত মন্দিরটি পরিদর্শন এবং মন্দিরের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করে একটি পূর্ণাঙ্গ আধুনিক মডেল মন্দির হিসেবে বাস্তবায়ন করার জন্য আশ্বস্ত করেন। উক্ত সভায় বক্তারা আরো বলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অতীতের ন্যায় বর্তমান সময় আরো গতিশীল এবং বেগবান হয়েছে যার ফলশ্রুতিতে দেশ ব্যাপী সনাতন ধর্মের মানুষেরা পূজা অর্চনা কৃর্তন সকল ধর্মীয় উৎসবে সরকারের বিভিন্ন অনুদান বিভিন্ন সুযোগ-সুবিধাসহ নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে।