tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু

হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের সার্টিফাইড কপি শিগগিরই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

তিনি জানান, ইন্টারপোলে আগে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার পরিবর্তে এখন কনভিকশন ওয়ারেন্ট (সাজার পরোয়ানা) ভিত্তিক নতুন নোটিশ জারির জন্য আবেদন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, রায়ের শেষাংশে উল্লেখ আছে—প্রসিকিউশন এবং উপস্থিত আসামি সার্টিফাইড কপি পাবেন। পলাতক আসামিরা ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করলে বা গ্রেফতার হলে তারাও বিনা মূল্যে রায়ের কপি পাবেন। রায়ের আরেকটি কপি কার্যকর করার জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছেও পাঠানো হবে।

তিনি আরও বলেন, পলাতক দুই আসামির বিষয়ে ইতোমধ্যে থাকা রেড নোটিশের আবেদনে পরিবর্তন এনে এবার কনভিকশন ওয়ারেন্টের ভিত্তিতে নতুন নোটিশ জারির আবেদন করা হবে। এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন।