tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়এক দিন আগেই দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

এক দিন আগেই দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক সূত্র জানায়, তিনি এক দিন আগেই—মঙ্গলবার—ভারতের রাজধানীতে পৌঁছেছেন।

জানা গেছে, খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পর দিল্লিতে পৌঁছান। এ সময় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাগত জানান।

আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিয়ে সেদিন বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের ৫ আগস্ট থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা যায়।

রায় ঘোষণার পর দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ভারত জানিয়েছে রায়টি তাদের নজরে এসেছে, তবে প্রত্যর্পণ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ঠিক এমন সময়ে এক দিন আগে দিল্লিতে পৌঁছানোকে ঘিরে খলিলুর রহমানের এ সফরে শেখ হাসিনা প্রসঙ্গে কোনো আলোচনা হবে কি না—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।