tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআদালতহাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার  

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার  

মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার (২৬ জানুয়ারি) পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ইসির আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সির আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এর আগে, মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। তিনি একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী। গত বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।