tanaka
প্রচ্ছদরাজনীতিহাদি হত্যার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

হাদি হত্যার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, “আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম, সঙ্গে আমার স্ত্রী। এ সময় একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে আমার কাছে এগিয়ে এলো। সে বলল—‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’”

তিনি আরও লেখেন, “আমি তাকে বললাম—‘ইনশাআল্লাহ।’”

বিএনপি মহাসচিব বলেন, “একটি একদম তরুণ ছেলে—যে গণতন্ত্রের পক্ষে ছিল, নির্বাচন নিয়ে প্রবল উচ্ছ্বাস ও প্রচারণা চালাচ্ছিল—তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে। মুদাসসীর, সাম্য—প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হবে। ইনশাআল্লাহ।”