যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর মন্তব্য করেছেন বিএনপির নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম। এ ঘটনায় জড়িতদের ভবিষ্যৎ গন্তব্য সাহারা মরুভূমি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন মানসুরা আলম। সেখানে তিনি লেখেন, ‘এই এয়ারপোর্ট টেররিজমের ফলে ইন্টারপোলের রেডলিস্টে আসার পর আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি। এরপর বালির সঙ্গে মিশে কেয়ামত পর্যন্ত রাজনীতির সাধ শেষ।’
ফেসবুক পোস্টের সঙ্গে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিওও যুক্ত করেন তিনি।



