tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিহাদি হত্যার আসামির সঙ্গে সেলফি- মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা

হাদি হত্যার আসামির সঙ্গে সেলফি- মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমার একটি ছবি জড়িয়ে ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জুমা।

দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘আমার যদি কোনো দোষ থাকে, তাহলে প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে—আমাকে গ্রেপ্তার করা হোক। এরপর তদন্ত করে যদি কোনো কিছু পাওয়া যায়, সেটি যেন সঠিকভাবে ব্যবহার করা হয়।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ আমাকে দোষী বানাতে চায় বা ফাঁসানোর চেষ্টা করে, তাহলে সেটাও একসময় সামনে আসবে। সত্য কখনো গোপন থাকে না। হয়তো আমাকে গ্রেপ্তার করা হবে বা রিমান্ডে নেওয়া হবে—যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আওয়াজ তোলা হচ্ছে। তবে এটা আজ শুরু হয়নি; যেদিন ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, সেদিন থেকেই এসব শুরু হয়েছে।’

জুমা দাবি করেন, ‘তাদের ভয়ের জায়গা হলো—যদি শহীদ ওসমান হাদি হত্যার বিচার হয়, তাহলে অনেকেই ফেঁসে যেতে পারেন। কেউ যদি মনে করে আমাকে বা জাবের ভাইকে ফাঁসিয়ে কিংবা ইনকিলাব মঞ্চকে চুপ করিয়ে হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়া যাবে—তাহলে তাদের সেই আশা পূরণ হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের আট লাখ মানুষ একটি মানুষের জানাজায় অংশ নিয়েছিল। সারা দেশের মানুষ তার কবর জিয়ারত করছে এবং হাদি হত্যার বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে দমিয়ে রেখে বিচার বন্ধ করা যাবে না।’

এদিকে ছড়িয়ে পড়া ফটোকার্ডে দেখা যায়, ফয়সাল করিম মাসুদ ও ফাতেমা তাসনিম জুমা পাশাপাশি বসে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তুলেছেন। ক্যাপশনে লেখা রয়েছে—‘হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমার ছবি ভাইরাল।’

তবে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের যাচাইয়ে জানা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, গত ১৫ ডিসেম্বর অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’-এ প্রকাশিত ফয়সাল করিম মাসুদ ও হত্যা মামলার আরেক আসামি আলমগীর হোসেনের একটি ছবির সঙ্গে মিল রেখে এআই ব্যবহার করে নতুন ছবিটি তৈরি করা হয়েছে।

তবে যে ফেসবুক পেজ থেকে ছবিটি ছড়ানো হয়েছে—‘দিগন্ত টিভি’—সেটি আসলেই ওই টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল পেজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।