tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকএবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি

এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি

তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটি। তুরস্কের অভিযোগ, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই সেটি ধ্বংস করে।

মন্ত্রণালয়ের মতে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, তুরস্কের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার দেশটি সংরক্ষণ করে।

এদিকে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, গত এক সপ্তাহে ইরানের ভূখণ্ড থেকে এসব দেশের দিকে কোনো ধরনের সামরিক আক্রমণ চালানো হয়নি।

তিনি আরও বলেন, যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তার কিছু সাজানোও হতে পারে। শত্রুপক্ষ ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটাতে পারে বলেও দাবি করেন তিনি।