tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীহাজারীবাগে নির্মাণশ্রমিকের গলায় ফাঁস

হাজারীবাগে নির্মাণশ্রমিকের গলায় ফাঁস

হাজারীবাগে নির্মাণশ্রমিকের গলায় ফাঁস রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকার একটি বাসায় নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পেশায় পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আবুল বাশার জানান, তার ছেলে পারিবারিক কলহের জেরে রাগ করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তারা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত নাজমুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার উববুনিয়া এলাকায়। বর্তমানে ঝাউচর লাইফ কেয়ার হাসপাতালের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।