tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

হরমুজ প্রণালিতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য ফরাসি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এ অবস্থান তুলে ধরেন।

আল জাজিরা ও রয়টার্স পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ম্যাক্রোঁ বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি সচল করতে কোনো সামরিক পদক্ষেপে ফ্রান্স যুক্ত হবে না। তবে সংঘাত শেষ হলে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্স এই সংঘাতে কোনো পক্ষ নয়। তাই প্রণালি উন্মুক্ত করার সামরিক উদ্যোগ থেকেও তারা দূরে থাকবে।

ম্যাক্রোঁ জানান, পরিস্থিতি শান্ত হলে—বিশেষ করে বড় ধরনের হামলা বন্ধ হওয়ার পর—ফ্রান্স অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এসকর্ট বা নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিতে প্রস্তুত থাকবে।