tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকলারিজানিকে হত্যার দাবি ঘিরে ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা

লারিজানিকে হত্যার দাবি ঘিরে ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার মাধ্যমে ইরানের জনগণের সামনে তাদের শাসকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, “আজ সকালে আমরা আলি লারিজানিকে নির্মূল করেছি,” এবং তাকে রেভল্যুশনারি গার্ডের শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এই বাহিনীই মূলত ইরানের ক্ষমতার কেন্দ্র।

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ ইরানের অভ্যন্তরে পরিবর্তনের পথ খুলে দিতে পারে। তার মতে, ধর্মীয় শাসনব্যবস্থার পতন তাৎক্ষণিকভাবে না হলেও, ধারাবাহিক চাপ অব্যাহত থাকলে জনগণ একসময় নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সক্ষম হবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

এদিকে লারিজানির ব্যক্তিগত ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি চিরকুট প্রকাশ করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। কারণ, এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী তার নিহত হওয়ার দাবি করেছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো চিরকুটটি প্রচার করেছে। এতে সম্প্রতি শ্রীলংকা সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।