হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি মানচিত্রটি পোস্ট করেন।
প্রকাশিত মানচিত্রে ইরান ও ওমানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এই জলপথটি চিহ্নিত করে ‘NEW U.S. Territory’ লেখা রয়েছে। এর কয়েক দিন আগেই ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই পোস্ট সামনে এলো। এর আগে তিনি দাবি করেছিলেন, জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে এবং ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন।
ইরান অবশ্য হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রত্যাখ্যান করেছে। জলপথটি কবে আবার উন্মুক্ত হবে, তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও মানচিত্র প্রকাশ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও আলোচনা তৈরি করেছে।



