tanaka

ইরানে ৫০ ঘণ্টা আটকে থাকার লোমহর্ষক অভিজ্ঞতা জানালেন মার্কিন কর্নেল

ইরানের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর প্রায় ৫০ ঘণ্টা দেশটির দুর্গম পাহাড়ি এলাকায় আটকে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্নেল ডুড ৪৪ ব্রাভো। গুরুতর আহত অবস্থায়...
প্রচ্ছদটপ নিউজসৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে গত এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী

রোববার (২৬ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও আটক করা হয়েছে।

একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে দেশে ফেরার আগে চূড়ান্ত ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।