tanaka

হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি অসুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন...
প্রচ্ছদজাতীয়আগস্টের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

আগস্টের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

আগামী আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

রোববার (২৬ জুলাই) সংগঠনটির সদস্য সচিব আশিকুল ইসলাম এক বিবৃতিতে এ আল্টিমেটাম দেন।

বিবৃতিতে বলা হয়, আগস্টের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা থেকে সন্তোষজনক ফল না এলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনো নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন কোন পর্যায়ে আটকে আছে এবং কেন এখনো তা জারি করা হচ্ছে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং জনসেবার মানও আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।