tanaka

সৌদিতে হুথি হামলার নিন্দা, রিয়াদকে পূর্ণ সমর্থনের আশ্বাস শাহবাজের

সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় ইরান-সমর্থিত হুথি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে সৌদি নেতৃত্ব ও জনগণের...
প্রচ্ছদজাতীয়কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও নতুন বিনিয়োগের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যেই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (২৬ জুলাই) ফেনীর সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টিকে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস হয়েছে। নতুন এই আইনের ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, “কর্মসংস্থান সৃষ্টি না হলে আমাদের তরুণ-তরুণীরা পড়াশোনা শেষ করে কোথায় যাবে? তাই কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো ছাড়া বিকল্প নেই।”

এর আগে সকালে মন্ত্রী চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরে বিকেলে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

বিকেলে জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি জানান, মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ, লালপুল ফ্লাইওভার নির্মাণ এবং রামতাঘাট উন্নয়ন তার অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। আগামী একনেক সভায় মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।