tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল-আরাবিয়া জানিয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তারা গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং পুরো মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়, গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারালো, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় অমূল্য অবদান রেখেছিলেন।

রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে হারাম, মসজিদে নববি এবং দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে বাদশাহ নির্দেশ জারি করেছেন।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ দীর্ঘ ৩৫ বছর (১৯৮১-২০১৬) হজের খুতবা প্রদান করেন। বার্ধক্যজনিত কারণে তিনি ২০১৬ সালে অবসর নেন।