tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম কেনা হবে: অর্থ উপদেষ্টা

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম কেনা হবে: অর্থ উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এসব বডিক্যাম ইউএনডিপির মাধ্যমে ক্রয় করা হবে। কেনার মোট খরচ এখনো চূড়্য়ভাবে নির্ধারণ করা না গেলেও এটি কয়েকশত কোটি টাকার মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৯ আগস্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় বডিক্যাম কেনার বিষয়ে আলোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন—এমনটাই জানানো হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে।

পোস্ট অনুযায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দ্রুত বডিক্যাম ক্রয় ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ৪০ হাজার বডিক্যামের সংগ্রহ প্রক্রিয়া চুড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এসব ডিভাইস ঝুঁকিপূর্ণ বহু ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে।