tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাসেঞ্চুরি মিস করলেন মুমিনুল ও জয়, ৪০০ পার বাংলাদেশ

সেঞ্চুরি মিস করলেন মুমিনুল ও জয়, ৪০০ পার বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন মাহমুদুল হাসান জয়, আর সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু দুজনেরই দিনটি শুরু হয়েছে হতাশায়।

আগের দিনের সঙ্গে মাত্র দুই রান যোগ করেই ফিরতে হয়েছে দুজনকে। ১৬৯ রান থেকে ১৭১ রানে পৌঁছে ব্যারি ম্যাকার্থির বলে উইকেটের পেছনে লরকান টাকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন জয়। ২৮৬ বল মোকাবিলা করে ১৪টি চার ও ৪টি ছক্কায় সাজান তাঁর দুর্দান্ত ইনিংসটি।

একই বোলারের পরের ওভারেই ফেরেন মুমিনুল হক। আগের দিনের ৮০ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করে ৮২ রানে অ্যান্ডি বালবির্নির হাতে ক্যাচ দেন অভিজ্ঞ এই ব্যাটার। ১৪২ বল খেলে তিনি মারেন ৫টি বাউন্ডারি ও ২টি ছক্কা।

দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে দলের হাল ধরেছেন এবং এরই মধ্যে গড়েছেন ৬৭ রানের জুটি। তাঁদের ব্যাটে বাংলাদেশ পেরিয়ে গেছে ৪০০ রানের মাইলফলকও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০২.৪ ওভারে ৩ উইকেটে ৪১৩ রান। ৫০ রান নিয়ে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত, তাঁর সঙ্গে ১৯ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। লিড দাঁড়িয়েছে ১২৭ রানে।