tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসাংবাদিকদের সঙ্গে অসদাচরণ: দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নির্দেশ এনসিপির

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ: দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নির্দেশ এনসিপির

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বার্তায় দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তায় বলা হয়, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দক্ষিণ এশিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে ‘বাংলা বসন্ত’-এর ঢেউ ছড়িয়ে পড়ছে। দুর্নীতির বিরুদ্ধে এবং বৈষম্যের প্রতিবাদে এই জাগরণ বৈশ্বিক রাজনীতিতে একটি নতুন বার্তা দিচ্ছে।”

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ‘বাংলা বসন্ত’-এর প্রেক্ষাপট ও রাজনৈতিক অগ্রযাত্রা তুলে ধরেন।

বার্তায় আরও বলা হয়, “দেশে ফিরে গ্লোবাল লিডারশিপের অভিজ্ঞতা এবং সম্ভাবনাগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার কথা ছিল। কিন্তু এর আগেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

এনসিপি জানায়, সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখতে দল প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এনসিপি আরও সতর্ক থাকবে এবং গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেবে।

সবশেষে বার্তায় বলা হয়, “গণঅভ্যুত্থানের শুরু থেকে যাঁরা আমাদের পাশে ছিলেন, সেই সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।”