tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকসুমুদ ফ্লোটিলায় আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

সুমুদ ফ্লোটিলায় আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই সময় জলযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক মানবাধিকারকর্মীকে আটক করা হয়। পরে তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সকলে নিরাপদ এবং সুস্থ রয়েছেন। নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটক ব্যক্তিদের দুই ঘণ্টার মধ্যে আশোদ বন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ৪৪টি নৌযানের মধ্যে কমপক্ষে ২১টি আটক করেছে ইসরায়েল। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল তার অবস্থানে অনড় রয়েছে।

এর আগে, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলার চলাচলে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই সহায়তা আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় বৈধ। তবে ইসরায়েল বলছে, ফ্লোটিলা অংশগ্রহণকারীরা “আইনসম্মত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছেন”। অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছানো আইনগতভাবে অনুমোদিত।

চলমান অবরোধ ও ইসরায়েলি হামলায় গাজায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে, এই ফ্লোটিলা মানবিক সহায়তা ও সংহতির অংশ হিসেবে যাত্রা করেছিল।

আটক হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন:

  • স্পেনের ৩০ জন
  • ইতালির ২২ জন
  • তুরস্কের ২১ জন
  • মালয়েশিয়ার ১২ জন

তবে কর্মীরা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযান সত্ত্বেও ফ্লোটিলার মিশন এখনও চালু রয়েছে। কিছু জাহাজ ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার উপকূলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।