tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরাইলি হামলা ও সামুদ্রিক সন্ত্রাসবাদে হামাসের নিন্দা

ইসরাইলি হামলা ও সামুদ্রিক সন্ত্রাসবাদে হামাসের নিন্দা

গাজামুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরাইলের হামলাকে “জলদস্যুতা” ও “সামুদ্রিক সন্ত্রাসবাদ” হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে হামাস জানায়, ইসরাইল স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের বহনকারী মানবিক মিশনের জাহাজে হামলা চালিয়ে “বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসন” করেছে। এতে বলা হয়, বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে, যা “মানবতার বিরুদ্ধে অপরাধ” এবং এই কর্মকাণ্ড বিশ্বব্যাপী ক্ষোভ আরও বাড়াবে।

হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়—এই ত্রাণবাহী নৌবহরকে রক্ষা করে তারা যেন তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে।

বর্তমানে ফ্লোটিলার অন্তর্ভুক্ত ‘মিকেনো’ নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানানো হয়। তবে এটি ইসরাইলি বাহিনী আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আরও অন্তত ২৩টি নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হচ্ছে একটি আন্তর্জাতিক মানবিক মিশন, যার মাধ্যমে ৪০টিরও বেশি বেসামরিক নৌযানে ৪৪টি দেশের প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত সদস্য, আইনজীবী, চিকিৎসক, অধিকারকর্মী ও সাংবাদিকরা।

প্রথম বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তিউনিসিয়া, ইতালির সিসিলি এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও জাহাজ এতে যুক্ত হয়।

ইসরাইল দাবি করে আসছে, এই নৌবহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে, যদিও এর পক্ষে তারা এখনো কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।