tanaka
প্রচ্ছদজাতীয়সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটরস বইতে স্বাক্ষর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।