tanaka
প্রচ্ছদরাজনীতিবিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। তিনি তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সংবর্ধনায় যোগ দেবেন। গত বছর দীর্ঘ সময় পর তিনি প্রথমবারের মতো প্রকাশ্য কার্যক্রম হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরই ছিল তার শেষ জনসমক্ষে উপস্থিতি।

এ বছর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।