tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে একাধিক বৈঠক করেছেন বলে হান্নান মাসউদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিএনপির নেতা রাশেদ খান। তার দাবি, স্থানীয় রাজনৈতিক সমর্থন আদায়ের লক্ষ্যেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট থেকেই আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন হান্নান মাসউদ। তার দাবি, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে হাতিয়ার কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে মাসউদের বৈঠক হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ১২ ও ১৫ আগস্ট বাংলামোটরের একটি রেস্টুরেন্টে আরও বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ২২ আগস্ট রাজধানীর একটি হোটেলে তোলা একটি ছবির কথাও তিনি উল্লেখ করেন।

তিনি পোস্টে যাদের নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে রয়েছেন চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল হালিম আজাদ (পিচ্চি আজাদ), সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেরাজ উদ্দিন, তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাবু এবং যুবলীগ নেতা মাহতাব উদ্দিন রতন।

রাশেদ খান দাবি করেন, এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল হাতিয়া থেকে সংসদ সদস্য হওয়ার বিষয়ে রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা। তিনি প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ প্রকৃতপক্ষে কার বিরুদ্ধে প্রযোজ্য, তা জনসমক্ষে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তবে রাশেদ খানের এ অভিযোগের বিষয়ে হান্নান মাসউদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।