tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান

সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সহিংসতা দমনে চালানো অভিযানে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) ইরানের বার্তা সংস্থা প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে দেশটির মার্টির্স ফাউন্ডেশন জানায়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য।তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। সংগঠনটির হিসাবে, বিক্ষোভ চলাকালে ৪ হাজার ৫১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৮ বছরের কম বয়সী রয়েছেন ৩৫ জন এবং ৩৮ জন পথচারী রয়েছেন, যারা না বিক্ষোভকারী ছিলেন, না নিরাপত্তা বাহিনীর অংশ।এইচআরএএনএ আরও জানিয়েছে, অতিরিক্ত ৯ হাজার ৪৯ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনায় রয়েছে।

ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদাররা মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। পরে তা দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, এসব সহিংস ‘দাঙ্গা’ যুক্তরাষ্ট্রের উসকানিতে সংঘটিত হয়েছে।