tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজধানীসম্পত্তি নিয়ে বিরোধে ৬৭ বছরের নারী কারাগারে

সম্পত্তি নিয়ে বিরোধে ৬৭ বছরের নারী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় কারাগারে আছেন ৬৭ বছর বয়সী ব্যবসায়ী আনোয়ারা বেগম। শেষ বয়সে সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে থাকার বদলে তিনি এখন একাধিক মামলার আসামি।

অভিযোগ রয়েছে, ঢাকার কাকরাইলে অবস্থিত কার হাউজ লিমিটেডের জমির অর্ধেকের মালিক আনোয়ারা বেগমকে সম্পত্তি হাতিয়ে নিতে তার ছোট ছেলে তৌহিদ আনোয়ার অভিক ষড়যন্ত্র করে এসব মামলায় জড়িয়েছেন। ২০২৩ সালে স্বামীর মৃত্যু পর থেকেই তিন ছেলেমেয়ে বাবার অংশীদার হলেও অভিক নানাভাবে মায়ের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। ব্যর্থ হয়ে তিনি রাজনৈতিক মামলাবাজ চক্রের সহযোগিতা নেন বলে অভিযোগ পরিবারের।

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে একে একে আসামি করা হয় আনোয়ারাকে। ৩ মার্চ যাত্রাবাড়ী থানার মামলায় তিনি ১৬৭ নম্বর আসামি হন, ৪ মে উত্তরা পূর্ব থানায় ১৪০ নম্বর আসামি এবং ২৪ জুলাই আরেক মামলায় ৬৪ নম্বর আসামি হিসেবে নাম আসে তার। এসব মামলায় শুধু আনোয়ারা নয়, তার ভাই মেজবাহ উদ্দিন লিটন, বোন জাহানারা বেগম, গাড়িচালক ও কার হাউজের ম্যানেজারকেও আসামি করা হয়।

লিটনের অভিযোগ, “শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের মা’কে এইভাবে হেনস্তা করার নজির নেই। আমার বোন একজন বিএনপি সদস্য, অথচ মামলায় তাকে আওয়ামী লীগ নেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।” মানবজমিন সংগ্রহ করা তালিকা অনুযায়ী, আনোয়ারা বেগম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৫৪তম সদস্য।

আদালতের নথি বলছে, যাত্রাবাড়ী ও উত্তরা পূর্ব থানার মামলায় তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। বাদীপক্ষ থেকেও কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। তাই ১৮ ও ১৯ আগস্ট দুই আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তবে অন্য মামলাগুলোতে এখনও শুনানি চলমান।

আনোয়ারা বেগমের আইনজীবীদের মতে, তিনি স্পষ্টতই পারিবারিক প্রতিহিংসার শিকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তাকে হয়রানি করে কারাগারে আটকে রাখা হয়েছে, যা নাগরিক অধিকার ক্ষুণ্ন করছে।

এ বিষয়ে ছেলে তৌহিদ আনোয়ার অভিক অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এক বছর ধরে অসুস্থ এবং পরিবারের অভিযোগ সত্য নয়। সূত্র: মানবজমিন