tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশব্যারাকে ঢুকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ: অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার

ব্যারাকে ঢুকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ: অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে সহকর্মী নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে একই থানার কনস্টেবল সাফিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ আগস্ট বিষয়টি দৈনিক মানবজমিনে প্রকাশিত হওয়ার পর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়।

ভুক্তভোগী নারী সদস্যকে বাদী করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর ওই মামলায় সাফিউরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই শেষে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সাফিউরকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে চালান দেওয়া হয়। এ ঘটনায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

এর আগে অভিযোগ ওঠে, গত ছয় মাস ধরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে সাফিউর নিয়মিতভাবে ভুক্তভোগী নারী পুলিশ সদস্যকে ব্যারাকে ধর্ষণ করছিল। সর্বশেষ ১৫ আগস্ট রাত আড়াইটার দিকে আবারও একইভাবে ধর্ষণের শিকার হন তিনি। মামলা করতে না পেরে হতাশায় ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেন। পরে সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।