tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদইসলাম ও জীবনসন্তানকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কি ইসলামে জায়েজ?

সন্তানকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কি ইসলামে জায়েজ?

বিয়ে মানুষের জীবনে শালীনতা, পবিত্রতা ও পূর্ণতার দ্বার উন্মোচন করে। ইসলামে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য হয়। প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্যবান ব্যক্তির জন্য বিয়ে করা ইমানি দায়িত্ব।

হাদিসে এসেছে:
নবী করিম (সা.) বলেন, “হে যুবসমাজ! তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। এটি দৃষ্টি সংযত করে ও যৌন অঙ্গের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে, কারণ রোজা কামনা-বাসনা কমিয়ে দেয়।” (বুখারি: ৫০৬৫, মুসলিম: ১৪০০)

ইসলামে বিয়ের মূল শর্ত

ইসলামে বিয়ের জন্য উভয় পক্ষের সম্মতি আবশ্যক। বিয়ে বৈধ হওয়ার জন্য পাত্র ও পাত্রীর ইজাব (প্রস্তাব) ও কবুল (গ্রহণ) প্রকাশ থাকতে হয়। যদিও বাহ্যিকভাবে ইজাব-কবুল থাকলে বিয়ে বৈধ ধরা হয়, তথাপি ইসলাম নারীর সম্মতি ছাড়া তাকে বিয়ে দেওয়া স্পষ্টভাবে নিষেধ করেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“কোনো বিধবা নারীর অনুমতি ছাড়া তাকে বিয়ে দেওয়া যাবে না। কোনো কুমারীকেও তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না।” সাহাবারা জিজ্ঞেস করলেন, কুমারীর সম্মতি কীভাবে বোঝা যাবে? তিনি বললেন, “তার নীরবতা সম্মতির প্রকাশ।” (বুখারি: ৫১৩৬)

নারীর অধিকার

ফুকাহায়ে কেরাম (ইসলামি আইনজ্ঞগণ) একমত যে, কোনো নারীকে জোর করে বিয়ে দেওয়া হলে, তিনি চাইলেই সেই বিয়ে বাতিল করতে পারেন। ইসলামে নারীর সম্মতি, মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামি স্কলারদের মত

শায়খ আহমাদুল্লাহ বলেন,
“ছেলে বা মেয়ের মতামত ছাড়া জোর করে বিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। তারা যদি মনে করে অভিভাবকরা অর্থ বা সামাজিক মর্যাদার লোভে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে তারা তাদের আপত্তি স্পষ্টভাবে জানাতে পারে। তবে বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখা আবশ্যক।”

ইসলামে বিয়েতে পাত্র-পাত্রীর সম্মতি অপরিহার্য। জোরপূর্বক বিয়ে শরিয়তসম্মত নয় এবং এটি নারী ও পুরুষ উভয়ের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। সঠিক পথে থেকে নিজের মতামত জানানো ইসলামের শিক্ষা।