tanaka
প্রচ্ছদজাতীয়পিএসসির নতুন তিন সদস্যের শপথ আজ

পিএসসির নতুন তিন সদস্যের শপথ আজ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত তিন সদস্য আজ শপথ গ্রহণ করবেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

এর আগে, ২০ আগস্ট রাষ্ট্রপতির অনুমোদনে এ তিন সদস্যকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য পদে নিয়োগ দেন।

নতুন তিন সদস্য হলেন:

  • ড. মো. মহিউদ্দিন
  • মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)
  • এম. আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত পদে বহাল থাকবেন।

নতুন তিন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে।