tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতি‘সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইয়ের প্রতি অপমান’

‘সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইয়ের প্রতি অপমান’

বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে জুলাইয়ের প্রতি অপমান হিসেবে দেখেছেন জামায়াতে ইসলামীর আমির এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যদি জুলাই না আসত, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে মনিপুর এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

জামায়াতের আমির জানান, “এই কাজ আমি নিজেই শুরু করেছি। ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দেব, আর ঢাকার বাইরে গেলে সহকর্মীদের নিয়ে একই কাজ চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “এটি লোক দেখানো কাজ নয়। আমাদের প্রত্যেক ইউনিট ফজরের নামাজের পর কমপক্ষে আধা ঘণ্টা পরিচ্ছন্নতার কাজ করবে। সরকারের ফান্ড পাই বা না পাই, এই এলাকাকে মডেল এলাকা করতে চাই। তবে সরকার যেন ন্যায্য সহযোগিতা দেয়।”

ডা. শফিকুর রহমান আরও যোগ করেন, “শুধু আমি নই, আমার প্রতিদ্বন্দ্বীদেরও ওয়াদা ছিল ভালো মিরপুর-কাফরুল গড়ার। তাদেরও অভিনন্দন জানাই। আমরা সবাই মিলে কাজ করতে চাই। জনগণকে প্রশান্তি দেওয়া, নিরাপত্তা ফিরিয়ে আনা ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলা আমাদের লক্ষ্য। দল-মত ও ধর্মের ঊর্ধ্বে উঠে এই কাজ করবে সবাই।”

এর আগে ফজরের নামাজের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কারে নেমে ঝাড়ু দিয়ে আবর্জনা সরান। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা তুলে নেন। এভাবে প্রায় ১৫–২০ মিনিট তিনি পরিচ্ছন্নতায় ব্যয় করেন। ভিডিওতে তার সঙ্গে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও ঝাড়ু হাতে দেখা গেছে।