tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকপারমাণবিক আলোচনায় অগ্রগতি: ইরান

পারমাণবিক আলোচনায় অগ্রগতি: ইরান

সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে পারমাণবিক ইস্যুতে কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, দুই দেশ একটি ‘নির্দেশিকা নীতিমালা’ নিয়ে সাধারণ একমত হয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এর অর্থ এই নয় যে খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি হবে।

তিনি আরও বলেন, বৈঠকে বিভিন্ন মতামত উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়েছে। এখন এই নীতিমালার ভিত্তিতে সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করার কাজ শুরু হবে। নথি বিনিময়ের পর তৃতীয় দফা বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

আলোচনা ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই স্বীকার করেছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে।

বৈঠকের সময় ইরান নিরাপত্তার কারণে হরমুজ প্রণালির কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে সেখানে সামরিক মহড়া চালিয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি ওমানের মাসকটে দুই দেশের প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইরান আশা করছে, এই আলোচনা স্থায়ী সমাধানের পথ খুলে দেবে।