আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজ মন্ত্রণালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়টি শেয়ার করেন।
মন্ত্রী আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেওয়া যোদ্ধাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। দেশের গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
নতুন দায়িত্ব গ্রহণের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “দায়িত্ব নেওয়া আনন্দের হলেও নিজের মধ্যে দায়িত্ববোধ বজায় রাখতে হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ যেভাবে চাইবে, আমরা সেইভাবেই মন্ত্রণালয়কে পরিচালনা করব।”



