tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশসংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাধিক নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাধিক নেতার পদত্যাগ

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা জাতীয় পার্টিকে সংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা চরমভাবে হতাশ হয়েছেন।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে কার্যকর রাজনৈতিক ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। এ কারণে তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ১৯ জুন ২০২৬ থেকে জাতীয় পার্টির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জিএম হাসান।

এ ছাড়া কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী এবং মাস্টার ফিরোজ।

সংবাদ সম্মেলনে নেতারা আরও জানান, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ।