tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘিষ্ঠ শব্দ ব্যবহার করতে চাই না: অর্থমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘিষ্ঠ শব্দ ব্যবহার করতে চাই না: অর্থমন্ত্রী

বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। তাই তিনি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ কিংবা সাম্প্রদায়িক—এ ধরনের শব্দ ব্যবহার করতে চান না।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্থাপিত এ মন্দিরটি কেন্দ্রীয় উপাসনালয় হিসেবে পরিচালিত হবে।

অর্থমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে সংবেদনশীলতা, সহনশীলতা, স্থিতিশীলতা ও মানবিকতা—এই চারটি মৌলিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। তিনি ‘রেইনবো নেশন’ ধারণার কথা উল্লেখ করে বলেন, সমাজে বৈচিত্র্য থাকবে, তবে সেই বৈচিত্র্যের মধ্যেও ঐক্য ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যরা। অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরেছিলেন, তার প্রতিফলন হাটহাজারী আসনে দেখা যায়—যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে।

তিনি আরও বলেন, সেই চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রংধনু জাতি’ গড়ার কথা বলেছেন, যেখানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার উৎসবমুখর পরিবেশে মন্দিরটির আনুষ্ঠানিক দ্বার উন্মোচন করা হয়।