tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদখেলাশেষ হতে পারে রোমানোর বিখ্যাত ‘হেয়ার উই গো’ অধ্যায়

শেষ হতে পারে রোমানোর বিখ্যাত ‘হেয়ার উই গো’ অধ্যায়

ফুটবল দলবদলের বাজারে ‘হেয়ার উই গো’ কথাটি যেন নিশ্চিত চুক্তির সমার্থক হয়ে উঠেছে। বড় কোনো দলবদরের খবর এলেই ফুটবলপ্রেমীদের নজর থাকে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। তবে এবার সেই রোমানোই ইঙ্গিত দিয়েছেন, দলবদলের খবর প্রকাশের পরিচিত ধরন হয়তো শিগগিরই বদলে যেতে পারে।

লিংকডইনে দেওয়া এক পোস্টে রোমানো লিখেছেন, ‘সম্ভবত আর বেশিদিন এভাবে দলবদলের বাজারে কাজ করে যাব না। পদ্ধতি, দৃষ্টিভঙ্গি—সবকিছুই বদলানোর সময় এসেছে। তবে দলবদলের জানালা বন্ধ হওয়ার পর এ নিয়ে বিস্তারিত বলব।’

রোমানোর এই বক্তব্যের পর ধারণা করা হচ্ছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজার শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিতে পারেন তিনি।

গত কয়েক বছরে দলবদলের খবর প্রকাশে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রোমানো। কোনো খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন শুরু হওয়া থেকে চুক্তি চূড়ান্ত হওয়া পর্যন্ত প্রতিটি ধাপের আপডেটের জন্য বিশ্বের অসংখ্য ফুটবল সমর্থক তাঁর ওপর নজর রাখেন।

আর কোনো দলবদর চূড়ান্ত হওয়ার মুহূর্তে তাঁর বহুল ব্যবহৃত ‘Here We Go’ বাক্যটি পরিণত হয়েছে এক ধরনের ব্র্যান্ডে। কোনো খেলোয়াড়ের দলবদর নিশ্চিত করার সময় রোমানোর এই ঘোষণার অপেক্ষায় থাকেন ভক্তরা।

তবে নতুন কিছু করার পরিকল্পনা থাকলেও বর্তমান কাজ নিয়ে অসন্তুষ্ট নন রোমানো। বরং দলবদরের খবর প্রকাশের কাজটি তিনি এখনো উপভোগ করেন। ব্রেকিং নিউজ দেওয়া, এক্সক্লুসিভ তথ্য প্রকাশ, হঠাৎ চমক তৈরি করা কিংবা কোনো গুঞ্জন ছাড়াই আচমকা কোনো চুক্তি সম্পন্ন হওয়ার খবর জানানোর অনুভূতিকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন।

তাই রোমানোর বক্তব্যে তাঁর পরিচিত ‘Here We Go’ অধ্যায়ে পরিবর্তনের ইঙ্গিত মিললেও দলবদলের জগত থেকে তিনি পুরোপুরি সরে যাচ্ছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

দলবদলের জানালা বন্ধ হওয়ার পরই তাঁর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। আপাতত ফুটবলপ্রেমীদের অপেক্ষা—রোমানোর পরবর্তী ‘Here We Go’ কি আগের মতোই থাকবে, নাকি শুরু হবে নতুন কোনো অধ্যায়?