tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা

শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখা গেছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বলেন, “বিচারের আগে কোনো শর্ত থাকলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। নির্দিষ্ট সময় বা শর্ত দিয়ে বিচারকে আটকে রাখার চেষ্টা কখনো ভালো ফল দেয় না। এই রায় দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বিচারের দৃশ্যমানতা একমাত্র শর্ত নয়। আমরা দেখেছি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোটসহ নানা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলকেও নিষিদ্ধ করার শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত বাস্তবায়ন না হলে যারা এই দাবি তুলেছে, তারা কি নির্বাচনে অংশ নেবে তা প্রশ্নবিদ্ধ।”

রুমিন ফারহানা মন্তব্য করেন, “নির্বাচন বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।”