জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংক প্রতিনিধিদল। গতকাল সকালেই রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসম। এছাড়া অংশগ্রহণ করেন ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস মেহরিন এ. মাহবুব ও অপারেশন ম্যানেজার এম.এস. গায়েল মার্টিন।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা এবং সামাজিক খাতের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।



