tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদঅন্যান্যশুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সাংসদরা

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সাংসদরা

ত্রয়োদশ জাতীয় সংসদে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে বসেন। শপথ গ্রহণের পর অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শায়রুল কবির খান।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তাঁদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তাঁরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।

দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন তারেক রহমান এবং ১২টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যুক্ত নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানান।

বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। আবদুস সাত্তার পাটোয়ারী জানান, শপথ অনুষ্ঠানের আগেই তিনি দক্ষিণ প্লাজায় উপস্থিত থাকবেন।