tanaka

তেল-সোডা-ডিটারজেন্টে তৈরি হচ্ছে নকল দুধ, চিলিং সেন্টার ঘিরে প্রশ্ন

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকায় রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগ উঠেছে। এসব দুধ স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহের অভিযোগ রয়েছে। এতে প্রকৃত খামারিরা ন্যায্য দাম না পাওয়ায় সংকটে পড়েছেন।
প্রচ্ছদশিক্ষাঙ্গনশিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে বন্ধ ক্লাস

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে বন্ধ ক্লাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি শুরু হচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির নির্ধারিত তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে ছুটিতে যাবে শিক্ষার্থীরা।

এদিকে দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকলেও পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২৫ অক্টোবর (রোববার) খুলবে।

সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পাবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

ছুটির হিসাব এক নজরে

  • ১৫ অক্টোবর (বৃহস্পতিবার): শেষ কর্মদিবস/ক্লাস
  • ১৬-১৭ অক্টোবর: সাপ্তাহিক ছুটি
  • ১৮-২২ অক্টোবর: শারদীয় দুর্গাপূজার ছুটি
  • ২৩-২৪ অক্টোবর: সাপ্তাহিক ছুটি
  • ২৫ অক্টোবর (রোববার): শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাব্য দিন
  • মোট টানা ছুটি: ৯ দিন