tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শিক্ষানবিশ ৪ এএসপিকে সরকারি চাকরি থেকে অপসারণ

শিক্ষানবিশ ৪ এএসপিকে সরকারি চাকরি থেকে অপসারণ

বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে সরকার সরকারি চাকরি থেকে অপসারণ করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) অনুযায়ী সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারণ হওয়া চার এএসপি হলেন:

  • শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্
  • শোভন কুমার বিশ্বাস
  • মো. রওশন জামিল
  • আশফাক ফেরদৌস