tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশশিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবনটাই দিয়ে দিলেন নওশিন

শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবনটাই দিয়ে দিলেন নওশিন

একটি বিষয়ে পাঁচবার পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছেন অর্পিতা নওশিন নামে এক মেডিকেল শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, শিক্ষকের চাপ ও মানসিক নিপীড়নের কারণে তিনি কাঙ্ক্ষিত নম্বর পাননি।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণায় নওশিন অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করেন।

অর্পিতা নওশিন ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায়। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট ছিলেন।

শিক্ষাজীবনে তিনি খুলনার একটি সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং একটি স্বনামধন্য কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হলেও সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার জীবনের অবসান ঘটে।

বন্ধুদের মতে, প্রথম প্রফেশনাল পরীক্ষায় অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও এনাটমি বিষয়ে অকৃতকার্য হন নওশিন। পরবর্তী তিন বছরে আরও চারবার পরীক্ষা দিয়েও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

তাদের দাবি, সাম্প্রতিক ফল প্রকাশের পর তার ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা উচ্চবর্ষে উন্নীত হলেও নওশিন একই পর্যায়ে আটকে ছিলেন, যা তার মানসিক চাপে বড় ভূমিকা রাখে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি এক শিক্ষকের কারণে মানসিকভাবে চাপে ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।