tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীশাহবাগে ফের পুলিশ–ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ

শাহবাগে ফের পুলিশ–ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর আগে জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী আহত হন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংঘর্ষের তথ্য জানানো হয়। পোস্টে দাবি করা হয়, আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়েকজন আন্দোলনকারী গুরুতরভাবে আহত হয়েছেন। একই সঙ্গে আপাতত কোনো জমায়েত না করার আহ্বান জানিয়ে বলা হয়, আহতদের চিকিৎসা শেষে তারা পুনরায় রাজপথে নামবেন।