tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীশাহজালাল বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণ

শাহজালাল বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে একটি এবং ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে, ফলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।