tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির

শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির

সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খান নিজেকে নতুনভাবে উপস্থাপন করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। নতুন লুক, গেটআপ ও ভিন্নধর্মী সিনেমায় কাজ করে তিনি আবারও নিজের অবস্থান দৃঢ় করেছেন। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে জানা গেছে, শাকিব খানের পরবর্তী সিনেমায় তার নায়িকা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শাকিব। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই–এর একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেক ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপর তিনি জানান, একটি নতুন সিনেমা নিয়ে হানিয়ার সঙ্গে কথা চলছে।

এই খবরে শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। যদিও এখনও তিনি স্পষ্ট করে জানাননি কোন সিনেমায় হানিয়া তার সঙ্গে কাজ করবেন। ভক্তদের ধারণা—আসন্ন ‘প্রিন্স’ সিনেমায় বা নতুন কোনো রোমান্টিক সিনেমায় এই জুটিকে দেখা যেতে পারে।

এদিকে ‘সোলজার’–এর শুটিং শেষ করে শাকিব ডিসেম্বরেই ‘প্রিন্স’ সিনেমার কাজ শুরু করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়েও অংশ নেবেন, যেখানে তার বিপরীতে নতুন মুখ নেওয়ার পরিকল্পনা রয়েছে।