ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি প্রার্থী (ধানের শীষ) সাঈদ আহমেদ ৫২ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী (রিকশা) মাওলানা জালালুদ্দীন আহমেদ পেয়েছেন ৩০ হাজার ৬০২ ভোট।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ১ লাখ ২৯ হাজার ৮৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) সফিকুর রহমান কিরণ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা) ডা. মাহমুদ বকাউল পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট।
শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী (ধানের শীষ) মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ১ লাখ ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) মোহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট।
বেসরকারিভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এ ফলাফল ঘোষণা করেন।



